Posts

Logical OR gate

OR GATE বর্ণনা- যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট এর দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট ইনপুট গুলির যৌক্তিক যোগের সমান তাকে অর গেট বলতে পারি । সাংকেতিক চিহ্ন এবং সত্যক সারণি - সমীকরণ - X=A+B

What is Logic Gate bangla

LOGIC GATE যার মধ্য দিয়ে লজিক আসা যাওয়া করে তাকে লজিক গেট বলে ।    লজিক গেইট দুই প্রকার- ১) মৌলিক লজিক গেইট । ২) যৌগিক লজিক গেইট। মৌলিক লজিক গেইট- যে লজিক গেইট অন্য গেইট এর সাহায্য ছাড়া গঠিত হতে পারে তাকে মৌলিক লজিক গেইট বলা হয়। মৌলিক লজিক গেইট তিন প্রকার - ১) OR GATE. ২) AND GATE. ৩) NOT GATE.   যৌগিক লজিক গেইট- দুই বা ততোধিক মৌলিক গেইটের সমন্বয়ে যে গেইট গঠিত হয় তাকে যৌগিক লজিক গেইট বলা হয় । যৌগিক লজিক গেইট তিন প্রকার - ১) NOR GATE. ২) NAND GATE. ৩) EXOR GATE.  ৪) EXNOR GATE.

What is number system ? সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে ?

একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি , যেগুলি আমাদের গণনার কাজে ব্যবহার করা হয় তাদের নাম্বার সিস্টেম বলে । সংখ্যা পদ্ধতি দুই প্রকার - পজিশনাল সংখ্যা পদ্ধতি  নন পজিশনাল সংখ্যা পদ্ধতি   পজিশনাল সংখ্যা পদ্ধতি  - যে সংখ্যা পদ্ধতির অংকের স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে । এই সংখ্যা পদ্ধতি নিজস্ব মান , বেস ও স্থানীয় মান থাকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার- Binary Number System.   Octal Number System. Decimal Number System. Hexa Decimal Number Sysytem.

how to change computer wallpaper in bangla?

●ওয়ালপেপার পরিবর্তন ( Changing Wallpaper) কম্পিউটার ডেস্কটপের পেছনে যে বিভিন্ন ধরনের চিত্র পাওয়া যায় তাকে ওয়ালপেপার ( Wallpaper ) বলে । প্রতিটি ডেস্কটপের ওয়ালপেপার বিভিন্ন হয় । প্রয়ােজনবােধে ওয়ালপেপারকে বেশি আকর্ষণীয় করে তােলার জন্য আমরা । পছন্দমতাে ওয়ালপেপার পরিবর্তন করতে পারি ।  এই ওয়ালপেপার পরিবর্তন করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি । ◇ নীচে এর একটি পদ্ধতি আলােচনা করা হল —  1)প্রথমে ডেস্কটপের ফাকা স্থানে রাইট মাউস বাটনে ক্লিক করতে হবে । এর ' ফলে একটি কনটেক্সট মেনু তালিকা পাওয়া যাবে । 2)এই মেনু তালিকা থেকে Personalize - এ কিক করতে হবে । 3)এর ফলে Personalization ডায়ালগ বক্স দেখা যাবে। 4)এখানে নানা ধরনের Themes - এর মধ্যে বিভিন্ন গ্রুপের  ওয়ালপেপার দেখা যাবে । 5)শেষে যে - কোনাে একটি গ্রুপের ওয়ালপেপারে মাউস ক্লিক করলে সেই ওয়ালপেপারটি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে । 

What is Computer Memory in bangla ?

Image
স্টোরেজ ডিভাইস ( Storage Device ) :  যে যন্ত্রগুলির সাহায্যে কম্পিউটারে তথ্য সঞ্চার করা হয় , সেগুলিকে স্টোরেজ ডিভাইস বা মেমােরি ( Memory ) বলা হয় । স্টোরেজ ডিভাইস বা মেমােরি দুই ধরনের হয় । যথা - 1) প্রাইমারি মেমােরি ( Primary Memory ).  2) সেকেন্ডারি মেমােরি ( Secondary Memory ).  ■ প্রাইমারি মেমােরি ( Primary Memory ) :  এগুলি একপ্রকার অস্থায়ী মেমােরি । এগুলি সাময়িকভাবে তথ্য সঞ্চয় করে । বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এখান থেকে তথ্যগুলি মুছে যায় । উদাহরণঃ RAM , ROM । ■ সেকেন্ডারি মেমােরি ( Secondary Memory ) : এগুলি একপ্রকার স্থায়ী মেমােরি । এগুলি পাকাপাকিভাবে তথ্য সঞ্চয় করে । বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এখান থেকে তথ্যগুলি মুছে যায় না । উদাহরণ : হার্ডডিস্ক , পেন ড্রাইভ , সিডি / ডিভিডি , এসডি কার্ড ইত্যাদি ।

Computer Processor bangla

প্রসেসিং ডিভাইস ( Processing Device or CPU )  কম্পিউটারের প্রসেসিং যন্ত্রটি হল CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ( Central Processing Unit ) । মানুষের যেমন মস্তিষ্ক , কম্পিউটারের তেমনি CPU । প্রতিটি কম্পিউটারের সঙ্গে যে বড়াে কালাে রঙের ক্যাবিনেটটি থাকে সেটিই প্রসেসিং ডিভাইস বা CPU বা সিস্টেম ইউনিট ( System Unit ) নামে পরিচিত । প্রচলিত অর্থে আমরা কম্পিউটারের ওই ক্যাবিনেটটিকেই CPU বলে থাকি । কিন্তু CPU যন্ত্রটি ক্যাবিনেটের ভেতরে মাদারবাের্ডে লাগানাে থাকে । তথ্য বিশ্লেষণের কাজে CPU সাহায্য করে। ● CPU প্রধান দুটি অংশ নিয়ে গঠিত হয় 1 ) অ্যারিথমেটিকঅ্যান্ড লজিকইউনিট ( ALU ) | 2 ) কন্ট্রোল ইউনিট ( CU ) । ■  অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট ( ALU ) : কম্পিউটারের সমস্ত গণিত এবং লজিক সংক্রান্ত কাজগুলি ALU - র মাধ্যমে সম্পাদিত হয় । ■ কন্ট্রোল ইউনিট ( CU ) : এর সাহায্যে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয় ।

Input device Mouse bangla

Image
মাউস দেখতে অনেকটা ছােটো ইদুরের মতাে । এগুলি তারযুক্ত বা তারবিহীন হতে পারে । বল মাউস ও অপটিক্যাল মাউসগুলি তারযুক্ত হয় । রিমােট মাউস বা ওয়্যারলেস মাউসগুলি তারবিহীন হয় । মাউসের আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি । একটি মাউসে প্রধানত তিনটি বাটন থাকে । বাম বাটন , ডান বাটন এবং স্ক্রল বাটন । মাউস এর কাজ : ● মাউসের বাম বাটনে একবার চাপ দিয়ে নির্দেশ দেওয়া কে ক্লিক ( Click ) বলা হয় । ● বাম বাটনে পরপর দুবার চাপ দেওয়া কে ডাবল - ক্লিক ( Double - Click ) বলা হয় । ● ডান বাটনে একবার চাপ দেওয়াকে রাইট ক্লিক ( Right - Click ) বলা হয় । ● মাঝখানের স্ক্রল বাটনটিকে উপরে বা নীচে ঘুরিয়ে কাজ করা কে স্ক্রলিং ( Scrolling ) বলা হয় । ● বাম বাটনটি চেপে থেকে টান দেওয়া ও ছেড়ে দেওয়াকে ড্রাগ অ্যান্ড ড্রপ ( Drop ) বলা হয় ।"